জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬

জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা-ইসরায়েল উত্তজনা যখন বিশ্ব অর্থনীতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, তখন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় আশার আলো হয়ে দাঁড়িয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিশেষ করে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে অস্থিরতার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রূপপুর প্রকল্প এখন দেশের ‘অর্থনীতির ফুসফুস’ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, লতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে অনেক উন্নত দেশ হিমশিম খেলেও বাংলাদেশ এই প্রকল্পের কারণে দীর্ঘমেয়াদী স্বস্তির পথ দেখছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে,

ইরান-আমেরিকা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমদানিনির্ভর জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে রূপপুর থেকে পাওয়া সাশ্রয়ী ও স্থিতিশীল বিদ্যুৎ দেশের শিল্প-কারখানা ও সাধারণ মানুষের জীবনযাত্রা সচল রাখবে। এই সফলতার কৃতিত্ব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার দিকেই নির্দেশ করছে, যা এখন তার কট্টর সমালোচকদেরও ভাবিয়ে তুলছে। জুলাই দাঙ্গার পরপরই শেখ হাসিনার রূপপুর প্রকল্প নিয়ে প্রোপাগান্ডা শুরু হয়। ওই সময় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার (প্রায় ৫৯ হাজার কোটি টাকা) আত্মসাৎ করেছেন শেখ হাসিনা। পরে রাশিয়ার আর্থিক সহায়তায় পরিচালিত রূপপুর পারমাণু বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) দুর্নীতি বিষয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার বন্ধে

প্রকল্পের ব্যয় সংক্রান্ত এক বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস। সেখানে স্পষ্ট দেখা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। মজার বিষয় হলো, একসময় এই প্রকল্পের ব্যয় এবং ঋণ নিয়ে কঠোর সমালোচনা করলেও বর্তমান বাস্তবতায় বিএনপি সরকার রূপপুর প্রকল্পের ওপরই সবচেয়ে বেশি ভরসা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা ছাড়া কোনো বিকল্প নেই। জুলাই দাঙ্গা পরবর্তী সময়ে এই প্রকল্প নিয়ে অনেক নেতিবাচক প্রচারণা হলেও, জাতীয় স্বার্থে এর গুরুত্ব অস্বীকার করতে পারছেন না কেউই। বিএনপির নীতি-নির্ধারকরাও এখন মনে করছেন, দ্রুত এই কেন্দ্র চালু করা গেলে লোডশেডিং থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না