জেল হেফাজতে মৃত্যুর মিছিল: ১৫ দিনের মাথায় কলাপাড়া আ.লীগ নেতার ‘রহস্যজনক’ মৃত্যু, নির্যাতনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬

জেল হেফাজতে মৃত্যুর মিছিল: ১৫ দিনের মাথায় কলাপাড়া আ.লীগ নেতার ‘রহস্যজনক’ মৃত্যু, নির্যাতনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের অধীনে কারাগারগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিরোধী দমনে চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীকে জেল হেফাজতে হত্যার অভিযোগ উঠছে। এই ধারাবাহিকতায় গ্রেফতারের মাত্র ১৫ দিনের মাথায় জেল হাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল খানের (৫৫)। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, সুস্থ সবল একজন মানুষকে ধরে নিয়ে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে লাশ বানানো হয়েছে। জানা যায়, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে পুলিশ বাবুল

খানকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। কিন্তু জেল হাজতে মাত্র ১৫ দিন অতিবাহিত হতে না হতেই মঙ্গলবার সন্ধ্যায় তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান। প্রশাসনের পক্ষ থেকে হৃদরোগের কথা বলা হলেও, স্থানীয় জনমনে প্রশ্ন উঠেছে—এটি কি আসলেই স্বাভাবিক মৃত্যু, নাকি পুলিশি নির্যাতনের নির্মম পরিণতি? অভিযোগ রয়েছে, চলতি বছরে জেল হেফাজতে নির্যাতনের শিকার হয়ে এ পর্যন্ত ১৬২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। বাবুল খানের মৃত্যু এই তালিকায় নতুন সংযোজন মাত্র। একটি সুস্থ মানুষকে গ্রেফতারের পর জেলখানার চার দেয়ালের ভেতর কী এমন ঘটল যে তাকে প্রাণ হারাতে হলো? এই প্রশ্ন এখন

কলাপাড়া উপজেলাবাসীর মুখে মুখে। বাবুল খানের মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এলেও ক্ষোভের আগুন জ্বলছে নেতাকর্মীদের মনে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এই মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে ইঙ্গিত করে তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন। তারা অবিলম্বে জেল হেফাজতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে, ভিন্নমতের নেতাকর্মীদের দমনে সরকার যে পৈশাচিক আচরণের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, বাবুল খানের মৃত্যু তারই এক জ্বলন্ত উদাহরণ। প্রতিনিয়ত কারাগার থেকে লাশ বেরিয়ে আসার ঘটনা প্রমাণ করে যে, বর্তমানে বিরোধী দলের নেতাকর্মীদের জন্য জেলের নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়েছে এবং সেখানে পরিকল্পিত হত্যার ছক কষা

হচ্ছে কি না, তা নিয়ে ঘোরতর সন্দেহ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা