জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও প্রিয়াংকা চোপড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫
     ৯:৪৫ পূর্বাহ্ণ

জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও প্রিয়াংকা চোপড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৯:৪৫ 142 ভিউ
দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় সিনেমায় তার দাপট অনেকের চেয়ে বেশি। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এখন নিজ ইন্ডাস্ট্রির চেয়ে হলিউডের দিকেই বেশি মনোযোগী। এবার এ দুই তারকাকে জুটি বেঁধে ভারতীয় সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। সিনেমার পরিচালক শাহরুখের ‘জওয়ান’র অ্যাটলি। এ নির্মাতা বর্তমানে ‘পুষ্পা’খ্যাত তারকা আল্লু অর্জুনকে নিয়ে নির্মাণ করছেন ‘এ সিক্স’ নামে নতুন একটি সিনেমা। আর এতেই দেখা যেতে পারে প্রিয়াংকা চোপড়াকে। অ্যাকশনে ভরপুর সিনেমাটি তৈরি হচ্ছে অ্যাটলির নিজস্ব স্টাইলে। আল্লু অর্জুনও পুরো সময় এ সিনেমায় ব্যয় করছেন। শুটিং শুরুর আগে নির্মাতা প্রিয়াঙ্কার সঙ্গে তার চরিত্র নিয়ে আলাপও করেছেন। খবর

অনুযায়ী, শাহরুখের ‘জওয়ান’র মতো এ সিনেমায়ও আল্লু অর্জুনকে দ্বৈত ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুষ্পার পর সময় নিয়ে ‘এ সিক্স’ সিনেমাটি করছেন এ অভিনেতা। এটি মুক্তি পাবে তার জন্মদিনে। এদিকে প্রিয়াংকা চোপড়া বর্তমানে বাহুবলী পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমায় অভিনয় করছেন। অনেক বছর হলো আমেরিকায় স্থায়ী আবাস গড়েছেন এ নায়িকা। দেশটির নিউইয়র্কে স্বামী গায়ক নিক জোনাস ও কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন তিনি। গত মাসে ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে মুম্বাই এসেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হায়দ্রাবাদে যান। সেখানে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এতে তার নায়ক দক্ষিণেরই আরেক সুপারস্টার মহেশ বাবু। এ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!