জিম্বাবুয়েকে বিপাকে ফেলে চা বিরতিতে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫
     ৮:০৬ অপরাহ্ণ

জিম্বাবুয়েকে বিপাকে ফেলে চা বিরতিতে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ৮:০৬ 109 ভিউ
জিম্বাবুয়েকে রানের পাহাড়ে চাপা দেওয়া হয়ে গেছে। এবার বোলারদের পালা। প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার তাইজুল ইসলামই এগিয়ে এলেন। জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিলেন। আর তাতে চা বিরতির আগেই সফরকারীরা পড়ে গেছে বিপাকে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। ইনিংসটা তারা ধীরে সুস্থে গড়তে চেয়েছিল সফরকারীরা, যেন চা বিরতির আগে বড় কোনো ক্ষতি না হয়। প্রথম ছয় ওভারে তাই এসেছিল মোটে ৮ রান। তাইজুল সামনে চলে এলেন এরপরই। অফ স্টাম্পের বাইরে টসড আপ ডেলিভারি করেছিলেন ব্রায়ান বেনেটকে। সে বলটা তাড়া করতে যান বেনেট। তা ব্যাটের বাইরের কানায় লাগে, চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সাদমান ইসলাম কোনো ভুলচুক

করেননি, লুফে নেন ক্যাচটা। এর এক বল পরই বাংলাদেশকে আবার উল্লাসে ভাসান তাইজুল। তার একটা সোজা বল ডিফেন্ড না করে ছেড়ে দেন নিক ওয়েলশ। সেটা গিয়ে সোজা আঘাত হানে তার প্যাডে। আম্পায়ার শুরুতে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। তবে বাংলাদেশ রিভিউ নেয়। সেখানে দেখা যায় বলটা গিয়ে আঘাত হানত অফ স্টাম্পের মাথায়। ৮ রানে দ্বিতীয় উইকেট খুইয়ে বসে জিম্বাবুয়ে। এরপর চা বিরতির আগ পর্যন্ত দলকে আরও বিপদে পড়ার হাত থেকে রক্ষা করেন শন উইলিয়ামস আর বেন কারান মিলে। দুজন মিলে ১৫ বল খেলেছেন বিরতির আগ পর্যন্ত। ২ উইকেট হারিয়ে ১৭ রান নিয়ে জিম্বাবুয়ে গেছে চা বিরতিতে। এর আগে প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ৬

উইকেটে ভর করে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করে বাংলাদেশ। এরপর সাদমান ইসলামের সেঞ্চুরিতে দারুণ ভিত পায় দল। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর তাইজুল ও তানজিম সাকিবের ক্যামিওতে ভর করে বাংলাদেশ পেয়ে যায় ২১৭ রানের বিশাল লিড। ইনিংস শেষ করে ৪৪৪ রান তুলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার