জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
কক্সবাজার সদর থানায় একটি মামলার বিষয়ে কথা বলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম আমিরের স্ত্রী ও চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের নারী সদস্য সাবিনা ইয়াসমিন (৪৫)। পুলিশের দাবি, বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিবারের দাবি, জামায়াত নেতাদের সুপারিশ এবং পুলিশের এক এসআইয়ের ব্যক্তিগত আক্রোশ থেকে এই গ্রেপ্তার নাটক সাজানো হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে পাঠানো পুলিশি প্রতিবেদন (ফরোয়ার্ডিং) সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কক্সবাজার জেলা বিএনপি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত

মামলায় (মামলা নং-১৯, তারিখ- ২০/০৮/২০২৪) সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই সৌরভ বড়ুয়া প্রতিবেদনে উল্লেখ করেন, সাবিনা ইয়াসমিন মামলার এজাহারনামীয় আসামিদের সহায়তায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিনের স্বামী, সাবেক যুবলীগ নেতা বদিউল আলম আমির এই ঘটনাকে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমার স্ত্রীর নামে কোনো ওয়ারেন্ট ছিল না। আজ সকাল ১০টার দিকে তিনি একটি মামলার বিষয়ে কথা বলতে স্ব-শরীরে সদর থানায় গিয়েছিলেন। কিন্তু সেখানে তাকে কৌশলে আটক করা হয়।” তিনি অভিযোগ করে বলেন, “জামায়াতের সদর উপজেলার আমির এবং চকরিয়ার এক এমপি প্রার্থীর সরাসরি ফোনে এবং আমার এলাকার কিছু জামায়াত নেতার সুপারিশে পুলিশ

আমার স্ত্রীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। মূলত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে বিএনপি অফিস ভাঙচুরের মিথ্যা মামলায় জড়ানো হয়। বদিউল আলম আরও দাবি করেন, সদর থানার এসআই সুস্ময়ের সাথে তাদের পূর্বের বিরোধ রয়েছে। তিনি বলেন, “এসআই সুস্ময় অকারণে আমার স্ত্রীকে হয়রানি করতেন। এর প্রতিকার চেয়ে আমার স্ত্রী পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগও করেছিলেন। সেই আক্রোশ মেটাতেই আজ থানায় পেয়ে এসআই সুস্ময় তাকে গ্রেপ্তার করে চালান দিয়ে দিয়েছেন।” বর্তমানে সাবিনা ইয়াসমিন কক্সবাজার জেলা কারাগারে বন্দি রয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে