ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত
ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী
পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব
বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট
এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর
ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ
সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
জাবির ক্যাফেটেরিয়ার খাবারে মিলল বিষাক্ত চ্যালাপোকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মধ্যে বিষাক্ত চ্যালাপোকা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ৫০ ব্যাচের শিক্ষার্থী সোহাগ আহমেদ ও তার বন্ধুরা ক্যাফেটেরিয়ায় খাবার খেতে গিয়ে সিঙ্গারার মধ্যে বড় আকারের চ্যালাপোকা দেখতে পান।
সোহাগ আহমেদ বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাফেটেরিয়ার উপ-পরিচালক মো. সারোয়ার হোসেনকে অবহিত করলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে মাত্র ২-১টি সাধারণ কথা বলেই বিষয়টি শেষ করে দেন। ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর খাবার পরিবেশন শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক।
এ বিষয়ে ক্যাফেটেরিয়ার উপ-পরিচালক মো. সরোয়ার আলম বলেন, আজ ক্যাফেটেরিয়ায় সিঙ্গারার ভেতরে চ্যালাপোকা পাওয়ায় কয়েকজন শিক্ষার্থী আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিলেন। আমি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যারা রান্না করেছে
তাদের জিজ্ঞেস করেছি। সিঙ্গারার ভেতরে কিভাবে পোকা এলো- এর সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেননি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে আমি তাদের নির্দেশ দিয়েছি। ক্যাফেটেরিয়ার কিচেন অপরিচ্ছন্নতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিচেনে টাইলস ব্যবহার করার জন্য একাধিকবার আমি বলেছি। বিশ্ববিদ্যালয়ের কত শত বাজেট আসে, কিন্তু কিচেনের পরিচ্ছন্নতা বৃদ্ধির জন্য টাইলসের বাজেট আসে না। ভুক্তভোগী শিক্ষার্থী খাবারে পোকা পাওয়ার ভিডিও ফেসবুকে পোস্ট করলে, ক্যান্টিনের খাবারের দাম ও মান এবং রান্নাঘরের অপরিচ্ছন্নতা ইত্যাদি নানা বিষয়ে অভিযোগের ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।