জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
মিয়ানমার ২০১৭ সালে এক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এমন অভিযোগ এনে জাতিসংঘের বিচার আদালতে ২০১৯ সালে মামলা করেছিল আফ্রিকার দেশ গাম্বিয়া। সোমবার এই মামলার শুনানি শুরু হচ্ছে। যা তিন সপ্তাহ ধরে চলতে পারে। আইন বিশেষজ্ঞরা এই মামলার গতিপ্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কারণ, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আইসিজেতে একইরকম মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে হওয়া মামলাটি কীভাবে পরিচালনা করছে তা দেখে ইসলায়েলের বিরুদ্ধে করা মামলার পরিণতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ মিলিশিয়াদের সহিংসতা থেকে পালিয়ে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। রাখাইনে গণধর্ষণ, অগ্নিসংযোগ ও হত্যার ভয়াবহ বিবরণ তুলে

ধরেন তারা। বাংলাদেশের কক্সবাজারে ৮ হাজার একর জমির ওপর শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে এ নিয়ে মামলা দায়ের করে। সোমবার তিন সপ্তাহের শুনানি শুরু হচ্ছে। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে চুক্তি লঙ্ঘনের অভিযোগে যেকোনো দেশ আইসিজেতে আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারে। মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করেছিল মিয়ানমার। তবে ২০২২ সালে আদালত তা খারিজ করে দেন। বিচারকেরা জানিয়েছেন, গণহত্যা সংক্রান্ত রায় দেওয়ার ক্ষমতা তাদের আছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কয়েক মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। সিদ্ধান্ত কার্যকরের ক্ষমতা আইসিজের নেই, তবে রায় গাম্বিয়ার পক্ষে গেলে মিয়ানমারের ওপর আরও

রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা পহেলা বৈশাখে দেশবাসীকে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের সফটওয়্যার কারসাজিতে লোপাট ২ কোটি টাকা আইনশৃঙ্খলার চরম অবনতি: হুন্ডি, অস্ত্র চোরাচালান, মানবপাচার বেড়েছে দেশে অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন