ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা
জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল, তাদের গাইডলাইন অনুসরণ করেই কাজ হয়েছে-আসিফ মাহমুদ
ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি
আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ
গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান
‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’
জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী
মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী বলেছেন, স্বাধীনতার পাঁচ দশক পর এসে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে ভয় পেতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনাও করিনি। তিনি বলেন, এখন এমন এক সময় চলছে যখন ‘জয় বাংলা’ বললেও গ্রেপ্তার করা হয়। এমন আচরণ স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন রক্তরেখায় বাংলাদেশ-এর তৃতীয় খ-ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংকলনটির আগের দুটি খ- ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বর্তমান প্রজন্মের সমালোচনা করে তিনি বলেন, নতুন প্রজন্ম প্রযুক্তিতে দক্ষ হলেও দেশের জন্ম-ইতিহাস সম্পর্কে অনেকেই পর্যাপ্ত ধারণা রাখে না। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও তারা
মুক্তিযুদ্ধের বাস্তবতা জানার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনকে কেউ কেউ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার চেষ্টা করছে, যা সঠিক নয়। তার মতে, তৎকালীন সরকারবিরোধী ক্ষোভ থেকে মানুষ রাজপথে নেমেছিল; কিন্তু এতে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির আদর্শের প্রভাব ছিল এমন দাবি বাস্তবসম্মত নয়। দ্বিতীয় স্বাধীনতা বলার প্রবণতার সমালোচনা করে বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ না জেনেই এমন মন্তব্য করা হচ্ছে। মুহাম্মদ ইউনূস-এর ‘রিসেট বাটন’ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাসকে কোনোভাবেই মুছে ফেলা বা নতুন করে শুরু করা যায় না। ইতিহাস তার নিজস্ব শক্তিতেই টিকে থাকে। যারা বাংলাদেশকে পাকিস্তানের আদলে দেখতে চায়, তারা দেশের ইতিহাস সম্পর্কে অবগত নয়। ভাষাসংগ্রামী আবু জায়েদ শিকদার-এর
কন্যা লুতফা হাসীন জানান, ছোটবেলা থেকেই বিপ্লবীদের গল্প শুনে তিনি বড় হয়েছেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার-এর মতো বিপ্লবী হওয়ার স্বপ্ন দেখতেন। ১৯৭১ সালে তিনি আজিমপুর স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং বিএলএফ বা মুজিব বাহিনীর গেরিলা সদস্য হিসেবে বিভিন্ন অভিযানে অংশ নেন। ২৫ মার্চের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, সেদিন ঢাকার ফুলার রোডের বাসায় অবস্থানকালে চারপাশে হত্যাযজ্ঞ দেখে তারা বেঁচে ফিরবেন এমন আশা করেননি। এর আগে ৭ মার্চের ভাষণের পর শিক্ষার্থীরা যখন প্রশিক্ষণ নিচ্ছিল, তখন তিনিও ডামি রাইফেল হাতে সেই প্রশিক্ষণে যোগ দেন।