জমি বিরোধে সন্ত্রাসী হামলা, কক্সবাজারে যুবদল নেতা খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫

জমি বিরোধে সন্ত্রাসী হামলা, কক্সবাজারে যুবদল নেতা খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ |
চকরিয়ার কাকারা ইউনিয়নের পশ্চিম মাইজ কাকারায় গত সোমবার রাত দেড়টার দিকে সন্ত্রাসী হামলায় এক রাজনৈতিক কর্মী সাইফুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, হত্যাকারীরা হেলমেট পরিহিত অবস্থায় সাইফুলকে বাড়ি থেকে ধাওয়া করে পাশের বিলের মধ্যে নিয়ে গিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। এরপর লাশ সেখানে ফেলে চলে যায়। নিহত সাইফুল ইসলাম দীর্ঘদিন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পেশাগত কাজে সড়কপাড় এলাকায় বসবাস করতেন। পরিবারের অভিযোগ, এলাকার নুরুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাতে মামলার আসামী সাইফুলকে গ্রেপ্তারের জন্য বাড়িতে অভিযান

চালানো হয়। তবে বাড়িতে না থাকায় পুলিশ ফিরে যায়। পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০-১২ জনের সশস্ত্র সন্ত্রাসী সাইফুলকে ধরে হত্যা করে। স্থানীয়রা আরও অভিযোগ করেছেন, হামলার সময় আশপাশের কয়েকটি বাড়িতেও ঢুকে তল্লাশি চালানো হয় এবং কিছু বাড়ি থেকে দামি মালামাল লুট করা হয়। পুরো এলাকায় আতঙ্কের ছায়া নেমে আসে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা