ছেলের স্মৃতি আমাকে প্রতিদিন কাঁদায়: আবরারের মা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪

ছেলের স্মৃতি আমাকে প্রতিদিন কাঁদায়: আবরারের মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে ছাত্রলীগের ক্যাডারদের হাতে খুন হন। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী। পাঁচ বছর ধরে আবরারের বিভিন্ন স্মৃতি আঁকড়ে রেখেছে পরিবার। মামলার রায় কার্যকর করার দাবি জানিয়ে আবরারের মা রোকেয়া খাতুন বলেন, আমার ছেলে বুয়েটে পড়াশোনা করতে গিয়েছিল। সেখানে আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। আমার ছেলে যখন কাঁদছিল, তখন খুনিদের একটুও কষ্ট হয়নি। তারা নির্মম নৃশংসভাবে আমার ছেলেকে হত্যা করেছে। সেই মামলায় সব আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি আশা করেছিলাম। কিন্তু আদালত সবাইকে

ফাঁসি দেননি। আইনের ওপর শ্রদ্ধা রেখে রায়ে আমরা সন্তোষ। তবে দ্রুত তাদের রায় কার্যকর করা হোক। সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি। সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবি জানিয়ে তিনি বলেন, বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল অতীত সরকারের আমলে। সেগুলো দীর্ঘদিন ধরে চলেছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সেগুলোর বিরুদ্ধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা ব্যবস্থা গ্রহণ করলে আমার ছেলেকে এভাবে চলে যেতে হতো না। আমার ছেলে আবরারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আবরারকে খুব কষ্ট দিয়ে হত্যা করা হয়েছিল। ছেলের স্মৃতি আমাকে প্রতিদিন কাঁদায়। সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবি জানাচ্ছি। রোকেয়া খাতুন বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে

সন্ত্রাসমুক্ত করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদ রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। শিক্ষাঙ্গনে আমার ছেলের মতো আর কেউ খুন না হোক। আমি চাই না আমার মতো আর কোনো মায়ের বুক খালি হোক। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে লেখাপড়া করে সবাই মানুষের মতো মানুষ হতে পারে। সেই পরিবেশ তৈরি করা হোক দেশের সকল শিক্ষাঙ্গনে। আবরার ফাহাদের মা বলেন, পাঁচ বছর আগে এই দিনে ছেলেকে সকালে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। বিকালে বুয়েটে পৌঁছায়। এরপর তাকে ছাত্রলীগের ছেলেরা ডেকে রাতভর নির্যাতন করে হত্যা করেছিল। তারা ছাত্রলীগ করলেও তারই কয়েকজন বন্ধু ছিল। তারাও একটি বারের জন্যও ফোনে জানায়নি ছেলে নিহত হওয়ার বিষয়ে। আবরার

ফাহাদ ১৩ মে ১৯৯৮ সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমে কুষ্টিয়া মিশন স্কুল ও পরে জিলা স্কুলে লেখাপড়া শেষ করে ২০১৮ সালে ৩১ মার্চ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করে সংগঠনটির ক্যাডাররা। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন