আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? – ইউ এস বাংলা নিউজ




নাহিদ ভুঁইয়া
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬

আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো?

নাহিদ ভুঁইয়া
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ |
আওয়ামী লীগের বিরুদ্ধে বহু বছর ধরে সবচেয়ে বহুল প্রচারিত ও কার্যত সফল রাজনৈতিক মিথ্যাচার ও প্রোপাগান্ডাগুলোর একটি ছিল যে দলটি নাকি বাংলাদেশকে ভারতের কাছে ‘বিক্রি করে দিয়েছে’। এই নোংরা মিথ্যাকে এতোবার, এতো জোরে এবং এতো পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে যে, অনেকের কাছে সেটিই যেন প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে। অথচ, এই গুরুতর অভিযোগের পক্ষে কখনো একটিও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি ভারতবিদ্বেষ পূজি করে ধর্মভিত্তিক রাজনীতি করা জামাত-বিএনপিসহ অন্যান্য দলগুলো। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, পরীক্ষিত মিত্র ও কৌশলগত সহযোগী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের জাতীয় সংসদে তো দূরের কথা রাষ্ট্রীয়ভবে কোথাও কখনও ভারত কিংবা অন্য দেশের স্বাধীনতা দিবস উদযাপনের নজির

তৈরি হয়নি। অথচ, আজকে জাতীয় সংসদের ভেতরে অন্য দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। পাতানো ভোটের ভাগ-বাটোয়ারার সংসদের মেনি বিড়ালগুলো আবার সদলবলে গিয়ে সেখানে হাজিরাও দিয়েছে। গদগদ ভাষায় তাদের কফিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসেছে। জাতীয় সংসদ কেবল একটি ভবন নয়; এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের স্বাধীন ইচ্ছার সর্বোচ্চ সাংবিধানিক প্রতীক। সেই সংসদের ভেতরে অন্য একটি রাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন নিছক কূটনৈতিক সৌজন্য নয়; এটি রাষ্ট্রের বর্তমান প্রতীকী মর্যাদা সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। যে পরাশক্তির বিরোধিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ইউনূস-বিএনপি-জামাত-ওয়াকারের সম্মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশ প্রকৃতপক্ষেই সে পরাশক্তির উপনিবেশে পরিণত হয়েছে। জুলাই দাঙ্গার আড়ালে দেশকে সত্যিকার অর্থেই বেচে

দিয়েছে। বাণিজ্য চুক্তি থেকে শুরু করে আজকের উদযাপন এগুলো সবই দেশ বেচার সাক্ষ্য, প্রামাণ্য দলিল। আমাদের আঞ্চলিক একটা কথা আছে, ‘মাইরও খাবে, ওষুধের টাকাও দিবে’। উপনিবেশ যেহেতু হয়েছে তাহলে নিজের সংসদে বিউগল বাজিয়ে ঔপনিবেশিকের স্বাধীনতা দিবসও পালন করতে হবে আবার সেই উদযাপনের খরচ জোগাতে করও দিতে হবে। আর তাদের প্রভু সরকারকে কর দিতেই বিএনপি বিদ্যুতের দাম বাড়ায়, বেশি দামে গম কিনে, তুলা কিনে, এলএনজি কিনে, অপ্রয়োজনে বোয়িং কিনে। কিছুদিন পর দেশের প্রাকৃতিক তেল-গ্যাসও দিয়ে দিবে, অপেক্ষায় থাকুন। আওয়ামী লীগ আমলে তথাকথিত রাজনীতিবোদ্ধা, নিরপেক্ষ দেশপ্রেমিক, সচেতন নাগরিক, সিভিল সোসাইটি সেজে থাকা সবগুলা একেকটা হিপোক্রেট। সবাই জায়গামতো আত্মা বেচে বসে আছে বহু আগেই। এই

দেশটা একটা কানার হাটবাজার হয়ে গেছে। তাই কাউকে সচেতন করার চেষ্টা বৃথা। নিজের অসহায় ক্ষোভ ফেইসবুকে টুকে রাখি সেল্ফ রিমাইন্ডার হিসেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি