জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ July, ২০২৬

জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ July, ২০২৬ |
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য করার জেরে সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে বাকস্বাধীনতা খর্ব করার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে, যারা মনে করছেন ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে আইনি হয়রানির প্রবণতা বাড়ছে। জিডিতে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম, জান্নাতুল ফেরদৌস পিয়া, সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি। অভিযোগ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হওয়া এবং বর্তমানে জামিনে থাকা আনিস আলমগীর কারামুক্তির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে দাবি করা হয়েছে। সোমা ইসলামের

বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে পরিচিত জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে আন্দোলনকারী ও আহতদের নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। মোমিন মেহেদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ঢাকা প্রেস ক্লাব এলাকায় জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন এবং শহীদ আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। মডেল মারিয়া কিসপট্টার বিরুদ্ধে জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে প্রচার করার অভিযোগ রয়েছে। অন্যদিকে মডেল ও অভিনেত্রী তুষ্টির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে। জিডিতে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে অভিযুক্তদের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানবাধিকারকর্মী ও গণমাধ্যম বিশ্লেষকদের একাংশ বলছেন, রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে ভিন্নমত বা সমালোচনামূলক মন্তব্যের জেরে এ ধরনের জিডি বা মামলা বাকস্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এটি স্বাধীন মতপ্রকাশে ভীতি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে অভিযোগকারী পক্ষের বক্তব্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পুনর্বাসন-প্রচেষ্টা এবং শহীদদের নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো রোধে আইনি পদক্ষেপ জরুরি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা ও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন