কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬

কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ |
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) ‘বুকের ব্যথায়’ মারা গেছেন। এই মৃত্যুর ঘটনাকে ঠান্ডা মাথায় হত্যা বলে অভিযোগ করেছেন পরিবার ও স্বজনরা। ৩১শে মে, শনিবার বুকে ব্যথা অনুভব করলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইমাম হোসেন বাচ্চু কুমিল্লা মহানগরীর মোগলটুলি এলাকার গোলাম মাওলার ছেলে। তিনি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তার হঠাৎ বুকের ব্যথায় মৃত্যুর ঘটনাটি পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা মেনে নিতে পারছেন না। এ ঘটনাকে তারা ঠান্ডা মাথায় হত্যা বলে

অভিযোগ করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আদালত প্রাঙ্গনে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ইতিপূর্বে আদালতের এজলাসে বিচারকের সামনেই বাচ্চুকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেদিন কোনোমতে প্রাণে বাঁচলেও আজ কারাগারে তাকে হত্যা করা হয়েছে। কারণ হিসেবে তারা জানান, ইমাম হোসেন বাচ্চু অত্যন্ত নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। শেখ হাসিনার রাজসিক প্রত্যাবর্তন হবে, এভাবে প্রকাশ্যেই দৃপ্ত শপথে কথা বলতেন বাচ্চু। ৫ই আগস্টের পর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থামাননি, বরং জোরদার করেছিলেন। এজন্যই তাকে গ্রেপ্তার এবং পরে আদালতে হত্যা করা হয়েছে। তবে সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের দাবি, সকালে কারাভ্যন্তরে গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন বাচ্চু। পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে

পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতা বাচ্চুকে হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ গত ৩০শে মার্চ আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার