ছিনতাইকারী সন্দেহে দু’জনকে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখল স্থানীয় লোকজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ছিনতাইকারী সন্দেহে দু’জনকে ফুটওভারব্রিজে ঝুলিয়ে রাখল স্থানীয় লোকজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে তাদের পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরা হাউজবিল্ডিংয়ের বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। গণপিটুনির শিকার দুজন হলেন- নাজিম ও বকুল। স্থানীয়রা জানান, সম্প্রতি চলমান ছিনতাইয়ের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ছিনতাইয়ের ঘটনা জানার পরই জনতা এক হয়ে প্রতিরোধ করছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন মানুষ এক ব্যক্তিকে ওপরে তুলছে আর হৈ হৈ করে চিল্লাচিল্লি করছে। এ সময় ওই ব্যক্তির

পায়ে দড়ি বাঁধা দেখা যায়। পরে তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধে হলুদ রঙের টি-শার্ট পড়া এক যুবক। এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, ‌‌উত্তরার বিএনএস সেন্টারের সামনে ফুটওভারব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থায় আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান