ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায়
নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার
কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা
সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ
আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ
ছাত্র আন্দোলনকে জামাত-শিবির নিয়ন্ত্রণ করেছে: জয়
ছাত্র আন্দোলনকে জামায়াত-শিবির নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
বুধবার রাতে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা অনলাইনে দেখেছি কীভাবে ছাত্রদের আন্দোলনকে জামাত-শিবির নিয়ন্ত্রণ করেছে, এমনকি তারা নিজেরাও স্বীকার করেছে। বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তাদের কর্মকাণ্ডও আপনারা দেখেছেন।
তিনি আরও বলেন, এখন তারা প্রকাশ্যে আামদের মুক্তির সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করছে। নিজেদেরকে রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে।



