ছাত্রলীগের নির্যাতনের তথ্য সংগ্রহে সেল গঠন ছাত্রদলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:০২ পূর্বাহ্ণ

ছাত্রলীগের নির্যাতনের তথ্য সংগ্রহে সেল গঠন ছাত্রদলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০২ 186 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের তথ্য সংগ্রহে ‘শিক্ষার্থী নির্যাতনবিষয়ক তথ্যপ্রমাণ সংগ্রহ সেল’ গঠন করেছে ছাত্রদল। একই সঙ্গে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনি সহায়তা সেলও’ গঠন করে সংগঠনটি। বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থী নির্যাতনবিষয়ক তথ্যপ্রমাণ সংগ্রহ সেলের সদস্যরা হলেন– ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল, মনজুরুল আলম রিয়াদ ও খোরশেদ আলম সোহেল; যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ঢাবির ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আইনি সহায়তা সেলের সদস্যরা হলেন– কেন্দ্রীয় আইন সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, সহ-আইন সম্পাদক এইচ

এম জাহিদুল ইসলাম, আল আমিন ও রফিকুল ইসলাম হিমেল; ঢাবির সূর্য সেন হল ছাত্রদলের সহসভাপতি মল্লিক ওয়াসি উদ্দিন তামী ও হাজী মুহম্মদ মুহসীন হলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফ কাদের রুবাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই সেলের সদস্যরা ফ্যাসিবাদী শাসনামলে ঢাবিতে ঘটে যাওয়া বিরোধী মত ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের তথ্যপ্রমাণ সংগ্রহ করে আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবেন। এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ২০০৯ সাল থেকে ঢাবির ছাত্রলীগ নেতারা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করতে হলে হলে টর্চার সেল গঠন করে। শিক্ষার্থী নির্যাতনে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি