চোখ রাঙাচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’, প্লাবনের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫

চোখ রাঙাচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’, প্লাবনের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ |
দেশের আবহাওয়ায় নতুন করে হুমকি হয়ে দেখা দিয়েছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার নামকরণ করা হয়েছে ‘ঈশান’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)-এর মতে, এটি চলতি বছরের ১০ম বৃষ্টিবলয় এবং ষষ্ঠ মৌসুমি বৃষ্টিবলয়, যা ইতোমধ্যেই উত্তর-পশ্চিম সীমান্ত হয়ে দেশে প্রবেশ করতে শুরু করেছে। বিডব্লিউওটি জানিয়েছে, ‘ঈশান’ একটি প্রায় পূর্ণাঙ্গ ও সুসংহত বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের ৯০ শতাংশ এলাকাতেই কোনো না কোনো সময় বৃষ্টি হবে। এই বৃষ্টিবলয় সর্বাধিক সক্রিয় থাকবে ৪ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত, এবং ৯ আগস্ট নাগাদ রংপুর দিয়ে দেশ ত্যাগ করতে পারে। যেসব অঞ্চলে বেশি প্রভাব পড়বে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ: রংপুর, ময়মনসিংহ ও সিলেট। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে রাজশাহী,

চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলে। এছাড়া মাঝারি প্রভাব পড়তে পারে বরিশাল ও খুলনা বিভাগে। বন্যা ও দুর্যোগের শঙ্কা ঈশানের প্রভাবে উজান ও দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ হলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও সুরমা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিডব্লিউওটি আরও জানিয়েছে, এই সময়কালে নদীগুলোর পানি হঠাৎ বাড়তে পারে, যার ফলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে। পাহাড়ধসের আশঙ্কা সিলেট ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে ভারী ও টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা যেন অস্থায়ী আশ্রয়ে চলে যান এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বজ্রপাত এবং দমকা

হাওয়ার পূর্বাভাস ঈশানের সময় বজ্রপাতের হারও বেশি থাকবে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে। দমকা হাওয়া বৃষ্টিবাহী এলাকায় বিরাজ করতে পারে, যদিও বড় কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোনের আশঙ্কা নেই। আবহাওয়ার ধরন: অধিকাংশ এলাকায় আংশিক থেকে মেঘলা, উত্তরাঞ্চলে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাপমাত্রা: উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া আরামদায়ক থাকবে। দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরম থাকতে পারে, বিশেষ করে বৃষ্টি না থাকলে। জরুরি করণীয় ও প্রস্তুতি বন্যা পূর্বাভাস কেন্দ্র ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। নিচু এলাকাগুলোতে নজরদারি, বাঁধ ও কাঁচা রাস্তার স্থিতিশীলতা পরীক্ষা, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, ত্রাণ সরবরাহ নিশ্চিত করাসহ দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের পূর্বাভাসের প্রতিফলন এর আগেও আবহাওয়াবিদরা হিমালয়

ঘেঁষা অঞ্চলে ‘মেঘের উড়ন্ত নদী’ (Atmospheric River) গঠনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। ঈশান এই প্রবণতার একটি শক্তিশালী রূপ হতে পারে, যা দক্ষিণ এশিয়ায় বৃষ্টির নতুন ধারাবাহিকতা তৈরি করছে। বিশ্লেষকদের মতে, বৃষ্টিবলয় ‘ঈশান’ বাংলাদেশের জন্য নতুন কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলেও, এটি যদি স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় হয়, তবে উত্তরাঞ্চল ও পাহাড়ি অঞ্চলে মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রস্তুতি নেওয়া এখন সময়ের দাবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত