চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ২০ জনের প্রাণহানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫

চীনে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ২০ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ |
চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সিনহুয়া জানায়, মঙ্গলবার রাতে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে লংহুয়া কাউন্টির ওই নার্সিং হোমে আগুন লাগে। বুধবার সকালে ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। চীনা বার্তা সংস্থাটি জানিয়েছে, নার্সিং হোমে চিকিৎসাধীন থাকা প্রবীণ রোগীদেরকে পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য কাছের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। চীনে মূলত ভবন নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটে থাকে। চলতি বছরের জানুয়ারিতে বেইজিংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঝাংজিয়াকো

শহরের একটি সবজির বাজারে আগুন লেগে ৮ জন নিহত এবং ১৫ জন আহত হন। তারও এক মাস আগে পূর্ব চীনের রংচেং শহরের একটি নির্মাণস্থলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব