চীনা পণ্যে ১০৪% মার্কিন শুল্ক কার্যকর আজ থেকেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫

চীনা পণ্যে ১০৪% মার্কিন শুল্ক কার্যকর আজ থেকেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ |
দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনের ওপর আরও কঠোর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেশকিছু চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ আমদানি শুল্ক ধার্যের ঘোষণা দিয়েছেন তিনি। যা কার্যকর হচ্ছে আজ (বুধবার) থেকেই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ কথা জানান। ক্যারোলিন সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে বুধবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের ওপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে। গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। এর আগে দেশটির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের

ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামীকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। সেই মোতাবেক, একদিন আগেই ট্রাম্পের ঘোষণা দেওয়া বাড়তি শুল্ক কার্যকর করা হচ্ছে। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয় মুখপাত্র মঙ্গলবার বলেন, ‘চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি একটি ভুলের ওপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনোই এটা মেনে নেবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা