ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ
গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’
থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার
বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা!
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে রেশম কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় টবগী ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় রেশম কার্ডের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তথ্য ও ভিডিওচিত্র সংগ্রহ করতে যান ওই সাংবাদিক। এ সময় টবগী ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি পরিচয়দানকারী এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কয়েকজন তাকে সংবাদ সংগ্রহে বাধা দেন।
একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তার ব্যবহৃত সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে জানা গেছে।
ঘটনাটি
জানাজানি হলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিকরাও এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।