চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ |
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে রহনপুর থেকে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আমনুরা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনার দিক থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়া প্নান্টে আসছিল। এই ট্রেনের মোট ২৭টি তেলবাহী ওয়াগন ছিল। ইঞ্জিনের সাতটা ওয়াগনের পর পাঁচটি লাইনচ্যুত হয়েছে। এরফলে রহনপুর থেকে রাজশাহী সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান জানান, আমনুরা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার আগে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন

কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে ট্রেনটি এসে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। আশা করা যায় রাতের মধ্যেই বগিচ্যুত লাইন উদ্ধার করা সম্ভব হবে এবং সকাল থেকে ট্রেন চলাচলা স্বাভাবিক হবে। তিনি বলেন, লাইনচ্যুত হওয়ায় রহনপুর থেকে ইশ্বরদীগামী কমিউটার ট্রেনটি যেতে পারেনি। এছাড়া আর কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি। এদিকে রহনপুর রেল স্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, আমনুরায় তেলবাহী ট্রেনের লাইন বগিচ্যুত হওয়ায় রহনপুর থেকে ইশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেন ও সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পূর্নভবা এক্সপ্রেস ট্রেন দুটি গন্তব্যে যেতে পারেনি। এর

মধ্যে কমিউটার ট্রেনটি আমনুরায় এবং পূর্নভবা ট্রেনটি রহনপুরে আটকে আছে। তবে রহনপুর থেকে- রাজশাহী ট্রেন চলাচলা বন্ধ থাকলেও, চাঁপাইনবাবগঞ্জ- থেকে রাজশাহী এবং সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল হাসান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা