চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
দেশের বর্তমান পরিস্থিতিতে মব ভায়োলেন্স ও চাঁদাবাজির যে মহোৎসব শুরু হয়েছে, তার সবশেষ শিকার হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির। সোমবার (৯ মার্চ) দুপুরে দাবিকৃত চাঁদা ও কাজ না পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদারের নেতৃত্বে দলটির একদল সন্ত্রাসী নেতাকর্মী এই নির্বাচিত জনপ্রতিনিধির ওপর বর্বরোচিত হামলা চালায়। জানা গেছে, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্প থেকে ১ টন চালের সমপরিমাণ অর্থ চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে চাঁদা হিসেবে দাবি করেছিল সোহেল শিকদার। চেয়ারম্যান সেই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ক্যাডাররা। সম্প্রতি মন্ত্রিপরিষদ

বিভাগ থেকে সরকারি কর্মকর্তাদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলক উপস্থিতির যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, সেটিকে ঢাল বা ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করে সোহেল শিকদারের নেতৃত্বে একদল মাস্তান ইউনিয়ন পরিষদে ঢুকে মব তৈরি করে চেয়ারম্যানের ওপর চড়াও হয়। এই ন্যক্কারজনক হামলায় সোহেল শিকদার ছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বির, স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল এবং কেন্দ্রীয় যুবদল নেতা সালাম শিকদারসহ একদল চিহ্নিত সন্ত্রাসী অংশ নেয়। হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচিত জননন্দিত এই চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তার জনসম্পৃক্ততার কারণে কোনো দেহরক্ষী বা দলবল নিয়ে চলেন না। এটি তার বিনয় ও জনতার প্রতি আত্মবিশ্বাস। এই সরলতাকে সুযোগ হিসেবে নিয়ে যারা একজন নির্বাচিত জনপ্রতিনিধির গায়ে হাত তুলেছে, তাদের পরিণতি হবে ভয়াবহ।” তিনি বিএনপি নেতৃত্বকে সতর্ক করে দিয়ে বলেন, সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় পতিত ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হতে পারে। সারাদেশে যখন বিএনপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মব হামলা, স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে গুলি কিংবা দুদকের ডিজির কাছ থেকে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, তখন খোদ ইউনিয়ন

পরিষদে ঢুকে সরকারি নিয়মের দোহাই দিয়ে চেয়ারম্যানকে পেটানোর এই ঘটনা প্রমাণ করে যে দেশে আইনের শাসন চরমভাবে ভেঙে পড়েছে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না