ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম
স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার
প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হিসাব বিভাগে কর্মরত তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
ওই তিন কর্মকর্তা হলেন চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা (বিল) আশুতোষ দে ও হিসাবরক্ষণ কর্মকর্তা (বাজেট) মাসুদুল ইসলাম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি গত ৬ অক্টোবর চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি দ্রুততম সময়ের
মধ্যে দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার বিভাগকে জানাতে হবে। দুদকের ২০২৪ সালের ১৩ জুনের পত্রের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চসিক সূত্রে জানা গেছে।
মধ্যে দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার বিভাগকে জানাতে হবে। দুদকের ২০২৪ সালের ১৩ জুনের পত্রের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চসিক সূত্রে জানা গেছে।



