‘চর দখল–চাঁদাবাজি’: হান্নান মাসউদের তিন সমর্থক রক্তাক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫

‘চর দখল–চাঁদাবাজি’: হান্নান মাসউদের তিন সমর্থক রক্তাক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ |
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে এবার প্রকাশ্যে উঠেছে চর দখল ও চাঁদাবাজির অভিযোগ। নতুন জেগে ওঠা চর জাগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে তাঁর তিন সমর্থকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. হাছান উদ্দিন, এমদাদ হোসেন ও রাজিব উদ্দিনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, নতুন চর দখলের নামে ভূমিহীনদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আদায় করতো হান্নান

মাসউদের লোকজন । এই অর্থ আদায়কে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয় বলে দাবি স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি দা দিয়ে কুপিয়ে মো. হাছান উদ্দিনের পিঠ ও বুকে জখম করে এবং ডান হাত ভেঙে দেয়। একই হামলায় এমদাদ হোসেন গুরুতর আহত হন। তাদের রক্ষা করতে গেলে রাজিব উদ্দিনও হামলার শিকার হন এরা সবাই আব্দুল হান্নান মাসউদের লোক। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে—ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে গিয়ে চর দখল ও চাঁদাবাজির রাজনীতি কি এনসিপির একাংশে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে? প্রচারণার আড়ালে ভূমি সামাল দেওয়ার নামে এই সংঘর্ষ কি সংগঠিত নিয়ন্ত্রণেরই বহিঃপ্রকাশ? তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল হান্নান মাসউদ। তিনি

বলেন, এটি সম্পূর্ণভাবে ভূমি বিরোধজনিত মারামারি। তিনি বা তাঁর দল এই হামলার সঙ্গে জড়িত নন। বরং তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন। তাঁর বাড়িতে প্রথমে হামলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের সঙ্গে হাসপাতালে কথা বলেছে। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচনের মুখে হাতিয়ায় চর, টাকা আর ক্ষমতার রাজনীতি আবারও রক্ত ঝরাল—এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তদন্তেই স্পষ্ট হবে, এটি কেবল ভূমি বিরোধ নাকি চাঁদাবাজির অভিযোগ ঘিরে ভয়াবহ সংঘর্ষের নগ্ন চিত্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়