চমক দেখাচ্ছে আফগানিস্তান, এবার ৮৯ মিলিয়ন ব্যয়ে ৫ প্রকল্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

চমক দেখাচ্ছে আফগানিস্তান, এবার ৮৯ মিলিয়ন ব্যয়ে ৫ প্রকল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান। এবার নুরিস্তান প্রদেশে কামদিশ এবং বারগামতাল জেলায় ৮৯ মিলিয়ন আফগানিতে ৫টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে দেশটি। নুরিস্তান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের বরাত দিয়ে আফগান ভয়েস এজেন্সি জানিয়েছে, প্রকল্পগুলোর মধ্যে সেচ, রাস্তা এবং সেতু নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ২০২১ সালে ক্ষমতার পালাবদলের পর দেশটি নতুন করে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়। ওই সময় জিডিপি ২০.৭ শতাংশ সংকুচিত হয়। যা ২০২২ সালের প্রথম দিকে আরও ৬.২ শতাংশে পৌঁছায়। দেশটির মুদ্রাস্ফীতি ২০২২ সালের জুনে যেখানে ১৮.৩ শতাংশ ছিল, তা নভেম্বরে নেমে আসে ৯.১ শতাংশে। রপ্তানি আয়ে বড়সড় পরিবর্তন ঘটে; ২০২১ সালে যা ছিল ৮০০ মিলিয়ন ডলার, তা দুই বছরের

মধ্যে বেড়ে ১.৭ বিলিয়নে পৌঁছায়। একই সময়ে রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দেশটির বর্তমান সরকার মাদক চাষ বন্ধ করে কৃষিকে অগ্রাধিকার দেয়। আফিম চাষ ৯৫ শতাংশ কমিয়ে এর পরিবর্তে জাফরান ও গম চাষে মনোযোগ দেয়। বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক। এছাড়া ডালিমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানিতেও সাফল্য এসেছে। স্থানীয় মুদ্রার ওপর জোর দিয়ে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ করা হয়েছে। পাশাপাশি অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আফগানিস্তানের মুদ্রা ‘আফগানি’ বর্তমানে বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে একটি। লিথিয়ামসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে তালেবান সরকার চীনের সাথে একাধিক প্রকল্প হাতে নিয়েছে। চীনের ২০টিরও বেশি কোম্পানি আফগানিস্তানের খনি

খাতে কাজ করছে। এ ছাড়া কৃষি উন্নয়নে সেচ প্রকল্প বাস্তবায়নে দেশটির প্রশাসন জোর দিয়েছে, যার ফলে লাখ লাখ হেক্টর জমি উৎপাদনক্ষম হয়ে উঠছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসা আফগান অর্থনীতি ২০২৫ সালে ২-৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল