ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায়
উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার
বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ
রাজধানীর নদ্দায় আগুন
ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭
রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
চট্টগ্রামে টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নগরের পাইকারি কাপড়ের বাজার টেরিবাজারের একটি গুদামে আগুন লেগেছে। রোববার রাত ৭টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘টেরিবাজারে একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। পুরোপুরি আগুন নির্বাপণের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত জানা যাবে।
টেরিবাজার বণিক সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, টেরিবাজারে খাজা বিপণি নামে একটি কাপড়ের দোকানের দ্বিতীয় তলার গুদামে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।



