গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, বাবা-মা ও ছেলে দগ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, বাবা-মা ও ছেলে দগ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
গাজীপুরে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মহানগরীর গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় ঘটনা ঘটে। দগ্ধরা হলেন পোশাক শ্রমিক হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) এবং তাদের ছেলে মইনুল ইসলাম (১২)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বাড়ী সিলেটের সুনামগঞ্জ থেকে গাজীপুর ভাড়া বাসায় বসবাস করেন। ওসি দগ্ধদের স্বজন লিপি আক্তারের বরাত দিয়ে জানান, রান্না করার জন্য সকালে গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। এতে একই

পরিবারের বাবা, মা ও তাদের স্কুল পড়–য়া ছেলে দগ্ধ হয়। প্রাথমিকভাবে জানা গেছে গ্যাসের লাইন লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। তাদেরকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মুঠোফোনে জানান, দুপুরে গাজীপুর থেকে স্বামী, স্ত্রী ও ছেলেসহ একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বাবা হারিস মিয়া ৮৮ শতাংশ দগ্ধ, মা আয়েশা আক্তার ৯০ শতাংশ এবং ছেলে মইনুল ইসলামের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। জরুরি বিভাগের পর্যবেক্ষণ শেষে তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা

কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রেফার করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল