গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ |
রাজধানীর গেণ্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের দগ্ধ আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে গেণ্ডারিয়ার হরিচরণ রোডের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ মোসলিম (৬৫) ও তার স্ত্রী সালমা বেগম (৫০)। তবে তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮) শুক্রবার (২২ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের প্রায় ৯০ শতাংশ, তার স্ত্রী সালমা বেগমের ৫৫ শতাংশ এবং ছেলে মেজবাহ উদ্দিনের ১০০ শতাংশ দগ্ধ

হয়েছে। তিনজনের শ্বাসনালিও পুড়ে গেছে। বর্তমানে মোসলেম উদ্দিন ও সালমা বেগমকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক। পরিবারের স্বজনরা জানান, গেণ্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় তারা থাকতেন। বাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপন করা ছিল। মধ্যরাতে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে, যা থেকে আগুন লেগে যায় বাসায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ফলে পরিবারটির তিনজন দগ্ধ হন। ভোরে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। এদিকে গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহেব খান জানান, রাতে ওই গেণ্ডারিয়ায় বাসায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরিবারের লোকজন প্রথমে ট্রান্সফরমারের কথা বললেও ঘটনাস্থলে গিয়ে

দেখা গেছে ট্রান্সফরমার থেকে আগুনের ঘটনা ঘটেনি। ওই বাসার চুলা থেকেই আগুনে ঘটনা ঘটেছে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল