গুম হওয়া পারভেজের সন্তানকে সাইকেল উপহার তারেক রহমানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

গুম হওয়া পারভেজের সন্তানকে সাইকেল উপহার তারেক রহমানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
শিশু আরাফ হোসেনের বয়স ১০ বছর। মায়ের কাছে দীর্ঘদিনের বায়না একটি সাইকেল কিনে দিতে হবে। কিন্তু মা ফারজানা আক্তারের পক্ষে শিশু সন্তানকে সাইকেল কিনে দেওয়া আর্থিক সামর্থ্য ছিল না। আরাফ হোসেনের জন্মের ৮ মাস আগে নিখোঁজ হয়ে যান স্বামী পারভেজ। বংশাল থানা ছাত্রদল নেতা ছিলেন পারভেজ। ২০১৩ সালের ২ ডিসেম্বর তাকে গুম করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রশাসন। সেই থেকে অসহায় জীবনযাপন করছেন ফারজানা আক্তার ও তার দুই সন্তান। Ad গুম হওয়ার পর দীর্ঘ ১৩ বছরেও খোঁজ মেলেনি পারভেজের। এ ঘটনা নিয়ে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) পারভেজের স্ত্রী ও সন্তানের বিশেষ সাক্ষাৎ করে। ফারজানা আক্তার জানান, তার ছোট সন্তান এখন তৃতীয় শ্রেণিতে পড়ে। স্কুলে

যাতায়াতের জন্য বাইসাইকেল কেনার আবদার দীর্ঘদিনের। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তা কিনে দেওয়া সম্ভব হয়নি। পারভেজের শিশুসন্তানের এই আবদারের কথা জানতে পেরে তার জন্য বাইসাইকেল উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম হওয়া পারভেজের সন্তানকে সাইকেল উপহার তারেক রহমানের বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তারেক রহমানের নির্দেশে তার পক্ষে থেকে আরাফ হোসেন ও তার মায়ের কাছে একটি স্পোর্টস বাইসাইকেল তুলে দেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক পারভেজ মল্লিকের ভাই জুলফিকার আলী ও পলাশ মাহমুদ। জানা যায়, ২০১৩ সালে বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয়ে তাকে নিয়ে যাওয়ার পর থেকে ১১ বছর ধরে তিনি নিখোঁজ

রয়েছেন। পারভেজ নিখোঁজের সময় তার ২ বছরের মেয়ে আদিবা ইসলাম রিধি এবং স্ত্রী ফারজানা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সাইকেল উপহার পাওয়ার পর তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আরাফ হোসেন বলেন, আমি খুব খুশি হয়েছি। তারেক রহমান আঙ্কেল আমার স্বপ্নপূরণ করেছেন। আঙ্কেলকে অনেক ধন্যবাদ। পাশাপাশি পারভেজের স্ত্রী ফারজানা আক্তারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) ‘কালের কথা’ নামে একটি প্রোগ্রামে ‘গুম’ হওয়া ছাত্রদলের নেতা পারভেজের স্ত্রী ফারজানা ও মেয়ে আদিবা ইসলাম রিধিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস