গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪

গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রদ্ধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ |
বলিউড সেনসেশন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি তার ‘স্ত্রী ২’ সিনেমা মুক্তি পেয়েছে, যা রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে। তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমাও এটি। এর মধ্যেই শ্রদ্ধাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ধুমে নাম লেখাচ্ছেন তিনি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এ নায়িকা। খবর: বলিউড হাঙ্গামা রণবীর কাপুর ‘ধুম ৪’-এর জন্য এরই মধ্যে নাম লিখিয়েছেন। জন আব্রাহাম, আমির খান, হৃতিক রোশনের পর তাকে দেখা যাবে চোরের চরিত্রে। তার বিপরীতেই অভিনয়ের বিষয় প্রকাশ করে একাধিক গণমাধ্যম; কিন্তু না, এ সিনেমায় অভিনয় করছেন না শ্রদ্ধা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, ‘আমি অফিসিয়ালি কোনো সিনেমায় সাইন করিনি।

কিন্তু আমি জানি না এ গুজবগুলো কোথা থেকে এসেছে! আমি তা জানি না। যে কোনো কাজে যুক্ত হওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। তবে মিথ্যা কোনো বিষয়ে গুজব ছড়ালে আমি ব্যথিত হই। সবশেষ একটি বিষয় পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে ‘ধুম ৪’ সিনেমা নিয়ে আমার সঙ্গে কারও কোনো কথাই হয়নি। তাই পুরো ঘটনাটি মিথ্যা।’ সাক্ষাৎকারে শ্রদ্ধা নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও জানান। তার ভাষ্য, ‘আমার যাকে পছন্দ, তার সঙ্গে এরই মধ্যে অনেক সুন্দর মুহূর্ত ভাগ করা হয়েছে। আমরা একে অন্যের খুব ভালো বন্ধু। তাই এবার সাংসারিক জীবন শুরু করতে চাই।’ এরপর তিনি আরও জড়িয়েছেন, যার সঙ্গে তার সম্পর্ক, তাকে নিয়ে পরিবারের সঙ্গে কথাও

বলেছেন শ্রদ্ধা। এমনকি পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একসঙ্গে পরিবারের সবার সঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন তারা, কাজেই এরপর বিয়ের পথেই হাঁটবেন সে কথা নিশ্চিত করেছেন তিনি। আগস্টের ১৫ তারিখ মুক্তি পায় শ্রদ্ধার সিনেমা ‘স্ত্রী ২’। এ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। দুজনের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘স্ত্রী ২’। এটি নির্মাণ করেছেন অমর কৌশিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না