গুঞ্জন উড়িয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন মৌসুমী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

গুঞ্জন উড়িয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন মৌসুমী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
সম্প্রতি গুঞ্জন উঠেছিল—অভিনয় থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এমনকি চলতি মাসের শুরুতে তার স্বামী, অভিনেতা ওমর সানি মন্তব্য করেছিলেন, মৌসুমী নিজেকে ভুলে যেতে চান তিনি মৌসুমী ছিলেন—যা এ গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো আর কখনো পর্দায় দেখা যাবে না ঢাকাই সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রীকে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরলেন মৌসুমী। তবে এবার সিনেমা নয়, তিনি ফিরছেন একটি টেলিছবির মাধ্যমে। দুই বছর ধরে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। মায়ের অসুস্থতা এবং মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। তবে এর মাঝেও অভিনয়ের প্রতি টান থেমে থাকেনি। ‘পিএস চাই সুন্দরী’ নামে একটি টেলিছবির

শুটিংয়ে সম্প্রতি অংশ নিয়েছেন মৌসুমী। ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে এর শুটিং। টেলিছবিটিতে মৌসুমীর সহশিল্পী হিসেবে আছেন হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর শুটিংয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে জানান, এটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ)-এর ঈদুল আজহার বিশেষ আয়োজনে। ভিডিওতে মৌসুমী বলেন, ‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের নাটকটি আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করেতে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের কাজ এটি। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের আরও একটি নাটকে অভিনয় করেছেন মৌসুমী। উল্লেখ্য, মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। এতে তিনি

ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান