গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের শিশুদের মতোই গাজার শিশুদের নিয়েও উদ্বেগ প্রকাশ করতে। এমিন এরদোয়ান অনুরোধ করেছেন, মেলানিয়া যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজার শিশুদের জন্য সহানুভূতি দেখানোর আহ্বান জানান। চিঠিতে তিনি লেখেন, ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর প্রতি মেলানিয়ার যে সংবেদনশীলতা ছিল, তা যেন গাজায়ও প্রসারিত হয়। সেখানে গত দুই বছরে প্রায় ১৮ হাজার শিশু এবং মোট ৬২ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন। তিনি আরও লিখেছেন, একজন মা, একজন নারী ও একজন মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত। আমি আশা করি, আপনি গাজার শিশুদেরও অনুরূপ আশা দেখাবেন। এরদোয়ান দম্পতি বরাবরই

যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনি অঞ্চল থেকে পাওয়া ছবি ‘নাৎসি শিবিরের’ চেয়েও ভয়াবহ। জাতিসংঘ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল