গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প: ক্যারোলিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প: ক্যারোলিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বরতার অবসান চান। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। তিনি বলেছেন, ‘এই যুদ্ধে গাজা ও ইসরাইল থেকে যেসব ছবি আসছে সেগুলো হৃদয়বিদারক। প্রেসিডেন্ট এসব আর দেখতে চান না। তিনি জীবন রক্ষা করতে চান।’ হোয়াইট হাউসের এ কর্মকর্তা জানিয়েছেন, দখলদার ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করাকে তারা প্রাধান্য দিচ্ছেন। এদিকে, আগামী সোমবার হোয়াইট হাউসে যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। সাধারণ ইসরাইলিদের অভিযোগ, এ দখলদারের কারণে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্ত করা সম্ভব হচ্ছে

না। ইসরাইলের কৌশলগত বিষয়কমন্ত্রী রন ডেরমার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নেতানিয়াহুর আস্থাভাজন এ দখলদার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান যুদ্ধ ও গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। আড়াই বছর ধরে চলা এ যুদ্ধে শুধু সরকারি হিসেবেই ৫৬ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার