গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা বিস্ফোরণ এই হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য টাইমস অব ইসরাইলের। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত দুই সেনার নাম প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে। নিহত দুই সেনা হলেন স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা দুজনেই কফির

ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সেনাদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ। আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সেনারা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সেনারা পায়ে হেঁটে অভিযানে ছিলেন, কোনো গাড়িতে ছিলেন না। হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলিরও ঘটনা ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সামরিক বাহিনী জানিয়েছে, সেনাদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পালটা হামলার শিকার হতে হলো। নেতজাহ ইয়েহুদা সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এ অভিযানের

লক্ষ্য হলো, এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক