গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় উল্লেখযোগ্য সংখ্যক মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ১৫৩টি ত্রাণ বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে মিশরের রেড ক্রিসেন্ট। বার্তাসংস্থা এএফপিকে মিশরের সাহায্য সংস্থার দু’টি সূত্র নিশ্চিত করেছে যে, "গাজা উপত্যকায় আনার জন্য ১৫৩টি ত্রাণ ট্রাক রাফা ক্রসিংয়ের বাইপাস রাস্তা দিয়ে কেরেম শালোম ক্রসিংয়ের দিকে প্রবেশ করেছে।" এই ত্রাণবহরে বিভিন্ন সংস্থার সরবরাহ ছিল। ট্রাকগুলোর মধ্যে ৮০টি জাতিসংঘের, ২১টি কাতারের এবং ১৭টি মিশরের রেড ক্রিসেন্টের ছিল। এই বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা গাজার অবরুদ্ধ জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস