গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৫২,৬৫৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৫২,৬৫৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ |
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫২,৬৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,৮৯৭ জনে। বিবৃতিতে আরও জানানো হয়, ‘এছাড়া অসংখ্য লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে। কিন্তু উদ্ধারকর্মীরা সেগুলোতে পৌঁছাতে পারছেন না’। নিখোঁজ থাকা এসব ফিলিস্তিনিদের মৃত হিসেব করে গাজার তথ্য অফিস জানিয়েছে, গত ১৯ মাসের ইসরাইলি হামলায় গাজায় মোট ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য

মন্ত্রণালয় আরও জানায়, গাজায় চলতি বছরের জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। তবে সেই চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় পূর্ণমাত্রায় হামলা শুরু করে। সেই থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে ২,৫৪৫ জন নিহত এবং ৬,৮০০-এর বেশি আহত হয়েছেন। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা চলছে। বর্তমানে ১০ দিন ধরে এই মামলার শুনানি চলছে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল