গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণের দাবি শেখ হাসিনার: ড. ইউনূসকে ভোটের মাঠে চ্যালেঞ্জ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫
     ৬:১৫ অপরাহ্ণ

গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণের দাবি শেখ হাসিনার: ড. ইউনূসকে ভোটের মাঠে চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৫ 49 ভিউ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন। সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দেশে সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি নির্বাচনের মাঠে এসে জনপ্রিয়তা যাচাই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। সাবেক প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করতে নয়, বরং নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। তিনি বলেন, “আমরা নির্বাচন করতে চাই। বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, আমরা বয়কট করি না।” তিনি দাবি জানান, আওয়ামী লীগের ওপর আরোপিত অঘোষিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং

দেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলকে নির্বাচনের সুযোগ দিতে হবে। শেখ হাসিনা তার বক্তব্যে আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই দলের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনেছিলেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার গঠন করেছে। গত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ একটি ‘উন্নয়নশীল ও বদলে যাওয়া বাংলাদেশে’ পরিণত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বক্তব্যে তিনি দলের নেতাকর্মীদের বর্তমান অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং কারাগারে তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তিনি অবিলম্বে সাবেক প্রধান বিচারপতি, সেনা

কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুক্তিযোদ্ধা ও ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি অবৈধ ও অগণতান্ত্রিক হিসেবে অভিহিত করেন। ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি ডক্টর ইউনূসকেই চ্যালেঞ্জ করি—সে আসুক না, ইলেকশন করে দেখুক। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাক।” তিনি অভিযোগ করেন, নির্বাচনের নামে প্রহসন করে জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা চলছে। বক্তব্যের শেষে শেখ হাসিনা দেশবাসীর প্রতি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন, বর্তমানের এই ‘অন্ধকার সময়’ কেটে যাবে এবং বাংলাদেশের মানুষের জীবনে আবারও শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। তিনি বলেন, “ইনশাআল্লাহ এই অন্ধকার কেটে যাবে। জনতার জয় হবেই

হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী ৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ ‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’ যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা