খাসজমির দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে, আহত ৩৫ – ইউ এস বাংলা নিউজ




খাসজমির দ্বন্দ্ব গড়াল সংঘর্ষে, আহত ৩৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ১১:৩১ 81 ভিউ
পটুয়াখালীর গলাচিপায় ইজারা নেওয়া খাসজমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭ জন নারী। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা গ্রামে এ সংঘর্ষ হয়। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনায় মামলা করেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, চরবাংলার স্থানীয় কৃষকেরা উপজেলা ভূমি অফিস থেকে ২৩০ একর খাসজমি ১৪৩২ বঙ্গাব্দের জন্য ডিসিআর নেয়। আবার একই চরে চরবাংলা ভূমিহীন কৃষক সমবায় সমিতির নামে উপজেলা ভূমি অফিস থেকে ১৮৪ একর ডিসিআর নেওয়া হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুটি পক্ষের। এ নিয়ে উচ্চ

আদালতে মামলাও চলছে। বৃহস্পতিবার স্থানীয় কৃষকদের দখলে থাকা জমি সমিতির লোকজন দখল করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এতে ৩৫ জন আহত হন। আহত কৃষক জালাল তালুকদারের (৫৪) ভাষ্য, ইজারা নেওয়া জমিতে তারা চাষ করতে গেলে চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার বাধা দেন। গত ৮ নভেম্বর শনিবার গলাচিপার ইউএনও ও থানার ওসি উভয়পক্ষকে নিয়ে বসে জমি ভাগাভাগি করে বিরোধ সমাধান করেন। ইউএনওর সিদ্ধান্তে তারা জমি কম পেলেও সংঘাত এড়াতে রাজি হন। বৃহস্পতিবার দুপুরে ওই জমিতে চাষ ও ঘর তুলতে গেলে হামলা হয়। তারা বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়।

আহত অপর কৃষক সাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘আমরা চরবাংলায় প্রায় ৩০ বছর ধরে বসবাস করছি। ওই এলাকার খাসজমি একসা ডিসিআর নিয়ে ভাগ করে খাই। তিন মাস আগে উপজেলা ভূমি প্রশাসন তাদের ১৫৫ জন কৃষককে এই জমি একসনা ইজারা দেয়। কিন্তু চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার তাদের জমিতে চাষ করতে দেননি।’ চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হাওলাদারের দাবি, চরবাংলার খাসজমিতে তাদের ঘর ছিল। বৃহস্পতিবার ওই ঘর ভেঙে অন্যরা ঘর নির্মাণ করছিল। এ কারণে তারা নিষেধ করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাসের ভাষ্য, ‘আমি দশমিনায় ছিলাম। হামলার পর ঘটনা সম্পর্কে জানতে পেরে প্রশাসনকে

জানিয়েছি। এ ঘটনায় আমার কোনো সম্পর্ক নাই।’ গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, চরবাংলার একটি গ্রুপ খাসজমি চাষ করতে সংশ্লিষ্ট অফিস থেকে অনুমতি পেয়েছে। আরেকটি কৃষক গ্রুপ ভূমি অফিস থেকে ইজারা নিয়েছে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের সংঘর্ষ চলছে। বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, বিরোধপূর্ণ বিষয়টি মীমাংসায় গত ৮ নভেম্বর/// শনিবার উভয়পক্ষকে নিয়ে বসেন। সেখানে মীমাংসা করে দেওয়া হয়েছে। এরপরও যারা সংঘর্ষে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন