ক্রেডিট কার্ডের তথ্য পাঠানোয় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫
     ১০:২৭ পূর্বাহ্ণ

ক্রেডিট কার্ডের তথ্য পাঠানোয় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ১০:২৭ 108 ভিউ
ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতি মাসের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে কার্ড। বাংলাদেশে ক্রমান্বয়ে কার্ডের ব্যবহার ও চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত চাহিদার বিষয়টি বিবেচনা করে কার্ড সংক্রান্ত তথ্য আরো বিস্তৃতভাবে সংগ্রহ করা হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যভাণ্ডার আরো সমৃদ্ধ হবে। কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গবেষক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন এই তথ্য ব্যবহার করে গ্রাহকদের ব্যয় সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করতে পারবেন। এ

ছাড়া সময়োপযোগী বিভিন্ন উদ্ভাবনী পণ্য চালু এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নেও সহায়ক হবে এই তথ্য। এ লক্ষ্যে কার্ড সেবা প্রদানকারী সব তপশিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানকে কার্ডভিত্তিক প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ, সংকলন, সংরক্ষণ ও বিশ্লেষণ করতে হবে। অপারেশনাল ম্যানুয়ালে প্রদত্ত ডাটা টেমপ্লেট অনুযায়ী কার্ড সংক্রান্ত তথ্য মাসিকভিত্তিতে পোর্টালের মাধ্যমে নিয়মিতভাবে পাঠাতে হবে। এখন থেকে প্রতিটি লেনদেনের তথ্য অটোমেশন ও সঠিকতার সঙ্গে সংগ্রহ করে মাসিকভিত্তিতে রিপোর্ট করতে হবে। প্রতি মাসের রিপোর্ট পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে পাঠাতে হবে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৫ এবং ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ এর ধারা ৩৮(১) এ

প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত কার্ড সেবা প্রদানকারী সকল তপশিলি ব্যাংক ও এনবিএফআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম