ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত
নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি
জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক
পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও
উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব
বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত
কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তাঁর মৃত্যু নিয়ে স্বজন ও পুলিশের ভিন্ন ভাষ্য পাওয়া গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম দাবি করেন, অনৈতিক সম্পর্কের জেরে ওই নারীকে হত্যা করা হয়। এ ঘটনায় ইমাম হোসেন নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার ইমামের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর সঙ্গে ইমামের বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাঝে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এর এক পর্যায়ে গতকাল সীমা কেরানীগঞ্জের আমবাগিচা বউবাজার এলাকায় নাজিম উদ্দিনের বাসায় যান। সেখানেই ভাড়া থাকতেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে সীমাকে
ছুরিকাঘাত করে ইমাম। ছুরিকাঘাত করে পালানোর সময় আশপাশের লোকজন ইমামকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে হেফাজতে নেয় পুলিশ। সীমার স্বামী আক্তার হোসেন বলেন, সন্ধ্যার দিকে মেয়েকে কোচিং থেকে নিয়ে ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। তার মাথায়, হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সীমার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার বড়কান্দি এলাকায়।