কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫

কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ |
ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনার কঠোর প্রতিক্রিয়ায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ভারত। বুধবার দুপুরে তাঁকে আনুষ্ঠানিকভাবে ডেকে পাঠানো হয় বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। ভারতীয় কূটনৈতিক মহলে স্পষ্টভাবে ধারণা করা হচ্ছে, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ও কূটনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচেষ্টার জেরেই এই তলব। কূটনৈতিক সূত্রগুলোর মতে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব—এক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে ভারতের পক্ষ থেকে গুরুতর অসন্তোষ জানানো হয়েছে। উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেই ঘটনার পাল্টা ও কঠোর

কূটনৈতিক জবাব হিসেবেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের কূটনৈতিক অবস্থান থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—কূটনৈতিক শালীনতা ও আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না। যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবু এই তলবকে ঢাকার প্রতি একটি শক্ত ও সতর্কতামূলক বার্তা হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়