কুয়েট ভিসি পদত্যাগ না করলে সব ক্যাম্পাস ফুঁসে উঠবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫

কুয়েট ভিসি পদত্যাগ না করলে সব ক্যাম্পাস ফুঁসে উঠবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ |
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি পদত্যাগ না করলে সব বিশ্ববিদ্যালয়ে ফুঁসে উঠবে শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার (জাবি) শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ক্যাম্পাসে আমরা অস্ত্রের ঝনঝনানি দেখেছিলাম। যখন শিক্ষার্থীরা বিচারের দাবি জানাল প্রশাসন তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিষ্কার করল। তাদের বিরুদ্ধে মামলা দিল। মঙ্গলবার কুয়েটে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন উজ্জ্বল। তিনি বলেন, হাসিনার সরকার গত ১৫ বছরে শিক্ষাঙ্গনে হামলায় চুপ থেকেছে। গণঅভ্যুথান পরবর্তী সময়ে আমরা একই চিত্র দেখছি। কুয়েটে হামলায় শিক্ষা উপদেষ্টাসহ

অন্যান্য উপদেষ্টাদের বক্তব্য আমরা পাইনি। কুয়েটের হামলার প্রতিবাদে আমরা কুয়েটের ভিসির পদত্যাগ চাই, তা না হলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ফুঁসে উঠবে শিক্ষার্থীরা। আন্দোলন আরও বেগবান হয়ে উঠবে। এদিন বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এসময় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্মসদস্য সচিব জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান লিমন বলেন, কুয়েট প্রশাসন আন্দোলনকারী ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। যারা ছিল জুলাই আন্দোলনের সৈনিক। আজ তাদেরই অনশন করতে হচ্ছে নিজেদের অধিকার আদায়ের জন্য। এটা

অত্যন্ত লজ্জার। অবিলম্বে কুয়েটের উপাচার্য মাসুদকে বরখাস্ত করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আমরা একথা স্পষ্টভাবে বলে দিতে চাই, কুয়েটের শিক্ষার্থীরা তোমরা একা নও তোমাদের পাশে পুরো বাংলাদেশ আছে। আমরা জোরালভাবে বলতে চাই কুয়েটের অযোগ্য ভিসির অবিলম্বে পদত্যাগ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস