কুমিল্লার ১২ থানায় বড় ধরনের রদবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

কুমিল্লার ১২ থানায় বড় ধরনের রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
কুমিল্লায় ১২ থানায় বড় ধরনের রদবদল হয়েছে। এসব থানায় দেওয়া হয়েছে নতুন ওসি। শনিবার জেলা পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে আরও বেশ কয়েকটি রদবদলের তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, জেলা গোয়েন্দা শাখা, সদর কোর্টসহ সব মিলিয়ে ১৫ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। বাকিদের বিভিন্ন থানায় নিযুক্ত করা হয়েছে। আদেশটিতে কুমিল্লার সদর কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুল হককে বদলি করে মুরাদনগর থানায়, মুরাদনগর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধরকে বদলি করে সদর কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হককে বদলি করে বরুড়া থানায়,

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরীকে বদলি করে পুলিশ লাইনওয়ারে, কুমিল্লা লাইনওয়ারের পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মহিনুল ইসলামকে কোতোয়ালি মডেল থানায়, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নাজমুল হুদাকে বদলি করে চান্দিনা থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক এটিএম আক্তারুজ্জামানকে বদলি করে চৌদ্দগ্রাম থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক জুনায়েদ চৌধুরীকে দাউদকান্দি মডেল থানায় সংযুক্ত করা হয়েছে। এ ছাড়াও লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আজিজুল হককে বুড়িচং থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলামকে সদর দক্ষিণ মডেল থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শাহ আলমকে লালমাই থানায়, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীনকে বদলি করে মেঘনা থানায়, জেলা গোয়েন্দা পুলিশের

(ডিবি) পরিদর্শক আজিজুল ইসলামকে তিতাস থানায়, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঞাকে লাইনওয়ারে সংযুক্ত করার কথা বলা হয়েছে আদেশটিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের