কুড়িগ্রামে ১৬-১৮ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

কুড়িগ্রামে ১৬-১৮ ঘণ্টা লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজে ভোগান্তি চরমে উঠেছে। প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠা মানুষ বিদ্যুতের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিদ্যুৎ নিয়ে ট্রল করে সমালোচনা করছেন। জানা গেছে, ২৪ ঘণ্টা মধ্য ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বাকি ৬-৮ ঘণ্টা বিদ্যুৎ আসে যায় এবং কিছু সময় বিদ্যুৎ থাকলেও তা লো-ভোল্টেজ। এতে বৈদ্যুতিক ফ্যান ও এসি চলে না। পাশাপাশি ফ্রিজে রাখা ফলমূল, মাছ ও মাংস নষ্ট হচ্ছে। প্রচণ্ড দাবদাহ আর দিনের বেশি সময় বিদ্যুৎ না থাকায় ব্রয়লার খামারে মুরগি অসুস্থ হয়ে মরে যাচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে খামারিরা। চর রাজিবপুরের কাচারিপাড়া এলাকার খামার ব্যবসায়ী শাহজাহান

বাবু বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এবং লো-ভোল্টেজে খামারের ব্রয়লার মুরগিগুলো অসুস্থ হয়ে মরে যাচ্ছে। ফলে এ ব্যবসায় এবার বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তিনি বলেন, বিদ্যুতের টাকা মাস গেলেই গুনতে হয়। অথচ বিদ্যুৎ বিভাগ আমাদের সঙ্গে মশকরা করছেন। দ্রুত এর প্রতিকার চাই। স্থানীয় সাংবাদিক সুজন মাহমুদ অভিযোগ করে বলেন, বিদ্যুতের টানা লোডশেডিং এবং লো-ভোল্টেজে সংবাদ লিখতে পারছি না। কারণ লো-ভোল্টেজ এ কম্পিউটার সাধারণত অন (চালু) করা যায় না। ফলে সারাদিনের নানা ঘটনা সংগ্রহ করে অফিসে পাঠাতে পারছি না। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের অবহেলায় লোডশেডিংয়ের কারণে সরকারি অফিস ও সাধারণ মানুষজন চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যদিও বা বিদ্যুৎ থাকে তা কাজে আসেনা

কারণ লো-ভোল্টেজ। একই বিদ্যুৎ পাশের জেলা শেরপুর এবং জামালপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ ভালো অথচ ব্রহ্মপুত্র-কুড়িগ্রাম জেলা বিচ্ছিন্ন রৌমারী ও চররাজিবপুর উপজেলায় বিদ্যুতের এ সমস্যা দীর্ঘদিন ধরে তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জোর দাবি করছি জরুরি ভিত্তিতে এর সমাধান করা উচিত বলে জানান। স্থানীয় রাজু আহমেদ, মামুন মোল্লা, সুখ বাদশা, আলতাফ হোসেন হিটলার, আইয়ুব হোসেন, আবু বক্কর, মাহাতাব হোসেন, শামীম আহম্মেদসহ অনেকেই বলেন, বিদ্যুতের যে অবস্থা তাতে আর কয়েকদিন এই অবস্থা থাকলে মানুষ অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ ব্যবহার না করে অন্য বিকল্প পথ বেঁচে নেবে। কারণ ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টায় বিদ্যুৎ থাকে না। এতে বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ সৃষ্টি হচ্ছে। রৌমারী জেনারেল হাসপাতাল ও

ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুব আলম বলেন, প্রচণ্ড গরমে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আবার পাল্লা দিয়ে চলছে ঘন ঘন লোডশেডিং। ঝড়বৃষ্টি নেই তবুও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। কিছুসময় বিদ্যুৎ থাকলেও তা লো-ভোল্টেজ। এতে সাধারণ মানুষজন ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। দ্রুত বিদ্যুতের সমাধান চাই। পাশাপাশি উপজেলা শহরগুলোতে যেন সবসময় বিদ্যুৎ থাকে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. দেলোয়ার হোসেন জানান, উৎপাদন কম থাকায় সর্বোচ্চ লোড চলছে। তার অফিসের আওতায় দুই উপজেলার প্রায় ৮০ হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুতের চাহিদা ২২ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ১২ থেকে ১৪ মেগাওয়াট। এক প্রশ্নের জবাবে

তিনি বলেন, শেরপুর থেকে আমাদের বিদ্যুৎ সরবরাহ ৩৩ কেবি থাকার কথা কিন্তু এর নিচে নেমে যাওয়ার কারণে লোডশেডিং কিছুটা বৃদ্ধি পেয়েছে। আশা করছি, দ্রুত লোডশেডিং কমে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত