কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
বান্দরবানের লামা উপজেলার শিলেরতুয়া এলাকা থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে লামা পৌরসভার শিলেরতুয়া মুইংতং রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহি (১৮) লামা পৌরসভার পশ্চিমপাড়া এলাকার জসিমের ছেলে ও হাসান মাহমুদ (২২) একই পৌরসভার শিলেরতুয়া নয়াপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। জানা যায়, আটক মাহি গত মঙ্গলবার রিসোর্ট মালিক হাসান মাহমুদকে ফোন দিয়ে রুম বুকিং দেয়। পরে বুধবার (৯ এপ্রিল) ১২টার দিকে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে লামা বাজার থেকে মাহি আগে বুকিং দেওয়া উপজেলার শিলেরতুয়া মুইংতং রিসোর্টে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের সহযোগিতায় স্থানীয় শুভ ও ইফাতসহ অজ্ঞাতনামা কিছু যুবক রুমে

ঢুকে মাহি ও কিশোরীকে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে তাদেরকে রুমে আটকে রেখে মারধর করে টাকা দাবি করে। পরে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রেমিক মাহিসহ রিসোর্ট মালিককে আটক করে। কিশোরীর মা বলেন, বুধবার দুপুর ১২টার দিকে আমার মেয়ে লামা বাজারে আসলে এরপর আর খুঁজে পাওয়া যায়নি। পরে মেয়ের ফোন বন্ধ পেলে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন দিকে খোঁজা-খুঁজি করা হয়। পরে রাতে মেয়ের ফোন থেকে একটা কল আসে তখন ফোনে কিছু যুবক বলেন, আপনার মেয়ে আমাদের কাছে আটক রয়েছে। ৫০ হাজার টাকা নিয়ে আসেন, না হলে আপনার মেয়ের আপত্তিকর কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে। আমি তখন কোনো উপায় না পেয়ে লামা

থানায় ঘটনাটি বলার পর মুইংতং রিসোর্ট থেকে আমার মেয়েকে উদ্ধার করে। তিনি বাদী হয়ে ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করে লামা থানায় একটি মামলা রুজু করে। লামা থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান