কিছু দল প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪
     ৫:০৪ পূর্বাহ্ণ

কিছু দল প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে: তা‌রেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:০৪ 219 ভিউ
কিছু রাজ‌নৈ‌তিক দল প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমান। রোববার (৮ সে‌প্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলা‌রোয়া হাইস্কুল ফুটবল মা‌ঠে উপ‌জেলা ও পৌর বিএন‌পি আ‌য়ো‌জিত বিশাল সমা‌বে‌শে ভার্চুয়া‌লি প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এ মন্তব্য ক‌রেন। ‌তারেক রহমান ব‌লেন, প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে কিছু রাজ‌নৈ‌তিক দল বিভ্রান্ত হ‌য়ে কিছু কথা ব‌লেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব‌লেন, দে‌শের ভেত‌রে-বাই‌রে যারা কলকা‌ঠি নাড়‌ছে তারা চায় না দে‌শে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যু‌গেরও বে‌শি সময় ধ‌রে সমগ্র বাংলা‌দে‌শের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। দুই যুগ ধ‌রে আ‌ন্দোল‌নের মাধ্য‌মে দেশ স্বৈরাচারমুক্ত হ‌য়ে‌ছে। ‌দেশের সম্ভাবনা‌কে কা‌জে লাগা‌তে জনগ‌ণের সরকার দরকার উ‌ল্লেখ ক‌রে

তি‌নি ব‌লেন, জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে গে‌লে রাস্তা এক‌টি। এজন্য আ‌ন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লক্ষ লক্ষ নেতা-কর্মী খুন গুম মামলার শিকার হ‌য়ে‌ছে। স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজনৈতিক অ‌ধিকার এখ‌নো অ‌র্জিত হয়‌নি। এজন্য আমাদের আ‌ন্দোলন এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আ‌ন্দোলন চল‌বে। তা‌রেক রহমান ব‌লেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ ক‌রি যে এই দে‌শের হা‌রি‌য়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধা‌রে আমরা আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাব। ‌বিএন‌পির রাজনী‌তি উন্নয়ন-উৎপাদ‌নের রাজনীতি উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শের প্র‌ত্যেক অঞ্চ‌লে যেসব সম্ভাবনা আ‌ছে, তা সাম‌নে এ‌নে দেশ‌কে এ‌গি‌য়ে নেওয়া হ‌বে। এসময় তারেক রহমান সাতক্ষীরার আম, চিং‌ড়ি মাছ ও সুন্দরব‌নের কথা উ‌ল্লেখ ক‌রেন এবং

এখানকার সম্ভাবনাময় পণ্য উৎপাদন ও সংরক্ষ‌ণের মাধ্য‌মে বেকার যুবক‌দের কর্মসংস্থান গ‌ড়ে তোলার উ‌দ্যোগ গ্রহ‌ণের কথা জানান। বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সা‌বেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হা‌বিবের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে ‌বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আ‌জিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খা‌লেক, খুলনা বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ‌বিএন‌পি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসু‌দ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমি‌টির সদস্য ডা. শ‌হিদুল আলম, সা‌বেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক তা‌রিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন