কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
পবিত্র মাহে রমজান উপলক্ষে মিথ্যা মামলায় কারাবন্দী সতীর্থ ও সহযোদ্ধাদের পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নগর যুবলীগের সংগঠক গোলাম ছামদানী জনি। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর কারাবন্দী নেতাদের পরিবারের বাড়িতে এ খাবার পৌঁছে দেন । এসময় গোলাম ছামদানী জনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাদের অনেক সহযোদ্ধা আজ মিথ্যা মামলায় কারাগারে দিন কাটাচ্ছেন। পবিত্র রমজান মাসে তাদের পরিবার যেন কষ্টে না থাকে, সেজন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এই দুঃসময়ে কর্মীদের

পরিবারের খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’ তিনি আরও উল্লেখ করেন, দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করছেন, তাদের পরিবারকে একা বোধ করতে দেওয়া হবে না। শেখ হাসিনার পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ছোলা, চিনি, খেজুরসহ বিভিন্ন শুকনা খাবার। উপহার পেয়ে কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং একে অপরের বিপদে এগিয়ে আসার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে