কারাগারে শারীরিক নির্যাতনের অভিযোগ সোনা চোরাচালানে অভিযুক্ত নায়িকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

কারাগারে শারীরিক নির্যাতনের অভিযোগ সোনা চোরাচালানে অভিযুক্ত নায়িকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
সম্প্রতি ১২ কোটি টাকার সোনাপাচারের অভিযোগে গ্রেফতার কন্নড় অভিনেত্রী রানিয়া রাও বর্তমানে আদালতের নির্দেশে ডিআরআই হেফাজতে রয়েছেন। সেখানেই গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। কিন্তু এ ঘটনায় পুলিশি জেরার নামে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। ভারতের রাজস্ব গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে রানিয়া রাও বলেন, সেখানে অকথ্য ভাষায় আচরণ করা হয়েছে তার সঙ্গে। পর্যাপ্ত পরিমাণ খাবার পানিও দেওয়া হতো না তাকে। এ ছাড়া রানিয়ার অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাকে। হেফাজতে থাকাকালীন তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে। রানিয়া রাও বলেন, গ্রেফতারের মুহূর্তে আদালতে হাজির করানো পর্যন্ত বহুবার আমাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। জেরার নামে ১০-১৫ বার

চড় মেরেছেন তদন্তকারীরা। আমি তাদের লিখিত বিবৃতিতে সই করতে রাজি হইনি। কিন্তু পরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে আমি সই করতে বাধ্য হই। অভিনেত্রী আরও বলেন, গ্রেফতারির পর টানা ২৪ ঘণ্টা তাকে কোনো খাবার কিংবা পানি দেওয়া হয়নি। এমনকি ঘুমাতেও দেওয়া হয়নি। একটানা চলছিল জিজ্ঞাসাবাদ। এদিকে গ্রেফতারের কয়েক দিন পর হেফাজতে থাকা রানিয়ার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেখা যায়, অভিনেত্রীর চোখের নিচে কালি পড়ে গেছে। চেহারায় মানসিকভাবেও বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে। তার মাঝেই রানিয়া রাওয়ের এ অভিযোগে নতুন করে জল্পনা ছড়িয়েছে। উল্লেখ্য, গত ৪ মার্চ রানিয়া রাওকে গ্রেফতারের পর লাভেল রোডের নন্দওয়ানি ম্যানশনে তার বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তল্লাশিতে ২.৬৭ কোটি রুপি

ও ২.০৬ কোটি মূল্যের সোনা বাজেয়াপ্ত করা হয়। অভিযানের পর কর্মকর্তারা তার বাড়ি থেকে তিনটি বড় বাক্স উদ্ধার করেন। মোট বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য ১৭.২৯ কোটি রুপি। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পর রানিয়া পুলিশ কনস্টেবল বাসবরাজুর সাহায্যে নিরাপত্তা তল্লাশি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এদিকে তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই খবর ছিল ডিআরআইয়ের কাছে। ফলে অভিনেত্রীকে সোনাসহ হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। তল্লাশি করার সময় রানিয়ার জ্যাকেটের ভেতরে ১২.৫৬ কোটি রুপি মূল্যের ১৪.২ কেজি বিদেশি সোনা পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু