কারাগারের ভেতর বসে স্ত্রীর আর সন্তানের শেষ বিদায় এই দৃশ্যটা শুধু ছাত্রলীগের জুয়েল হাসান সাদ্দামের না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬

কারাগারের ভেতর বসে স্ত্রীর আর সন্তানের শেষ বিদায় এই দৃশ্যটা শুধু ছাত্রলীগের জুয়েল হাসান সাদ্দামের না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ |
কারাগারের ভেতর বসে স্ত্রীর আর সন্তানের শেষ বিদায় এই দৃশ্যটা শুধু ছাত্রলীগের জুয়েল হাসান সাদ্দামের না। আজ এই দৃশ্য হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকের জীবনের প্রতিদিনকার বাস্তবতা। বিএনপি-জামাতের মব সন্ত্রাসীদের হামলা, বিনা অপরাধে মামলা, গ্রেপ্তার, জামিন পেলেই নতুন কেস এটাই দখলদার ইউনুসের অবৈধ শাসনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আদালতের কাগজে এখন হয়তো সাদ্দামের জামিন লেখা আছে, কিন্তু বাস্তবে লেখা আছে শোক, কান্না আর কবরের ঠিকানা। সাদ্দামের মা যখন বলেন, “স্ত্রী-সন্তান বেঁচে থাকতে জামিন হলো না, এখন জামিন দিয়ে কী হবে?” এই প্রশ্ন আসলে হাজার হাজার মায়ের কান্নার প্রতিধ্বনি। কত পরিবার আজ অমানবিক নির্যাতনের শিকার, কত শিশু আজ এতিম, কত স্ত্রী আজ

স্বামীহারা..কারণ রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে মানুষকে মানুষ হিসেবে নয়, শত্রু হিসেবে দেখবে। একদিন আগে যদি সাদ্দামের জামিন হতো..একদিন আগে! তাহলে একটা পরিবার বাঁচতে পারত। কিন্তু দখলদার ইউনুসের অবৈধ শাসনে ন্যায়, মানবিকতা বলে কিছু নেই। বর্তমান বাংলাদেশে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা পরিকল্পিত দমন-পীড়ন। আওয়ামী লীগ করলেই যেন অপরাধী, সমর্থন করলেই যেন অপরাধী, কথা বললেই যেন শত্রু। আইন এখানে ন্যায়বিচারের হাতিয়ার না আইন এখানে প্রতিহিংসার অস্ত্র। দখলদার ইউনুসের অবৈধ শাসনে রাষ্ট্র আজ মানুষকে বিচার করে না, জুলুম করে, অত্যাচার করে। পরিবারকে রক্ষা করে না, ছিন্নভিন্ন করে। আর দখলদার ইউনুস নির্বিকারভাবে সেই ধ্বংসের ওপর দাঁড়িয়ে অট্টহাসি হাসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে