কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে আহত ৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

কারওয়ান বাজারে লিফট ছিঁড়ে আহত ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ৯ জন আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। ১৮ তলাবিশিষ্ট বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এ ছাড়া সংবাদমাধ্যম বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের ব্যুরো অফিস এই ভবনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির চারটি লিফটের মধ্যে দুটিই দীর্ঘদিন ধরে নষ্ট। বাকিগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবহৃত হতো। বহুবার তাগিদ দেওয়ার পরও বিডিবিএল কর্তৃপক্ষ লিফটের ব্যাপারে কর্ণপাত করেনি বলে অভিযোগ রয়েছে। ভবনের বিভিন্ন অফিসের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠলে লিফট-অফিস বন্ধ করে পালিয়েছে বিডিবিএল কর্তৃপক্ষ। ভবনের

বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটির লিফটগুলো মেরামত বা নতুন লিফটের ব্যবস্থা করা না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। এ ছাড়া, ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ